মোজাম্বিকে সড়ক দুঘর্টনায় প্রবাসীর মৃত্যু

আ‌ফ্রিকার দেশে মোজাম্বিকে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর এক প্রবাসীর প্রাণহানি হয়েছে। নিহত প্রবাসী মো. সাইফুল আজম (৩২) উপজেলা ইউ‌নিয়‌নের কাহার‌ঘোনা গ্রা‌মের ছিলেন।

বাংলা‌দেশী সময় র‌বিবার (২০ আগস্ট) রা‌ত সা‌ড়ে ১০টার দিকে আ‌ফ্রিকার দেশে মোজাম্বিকে মোটোরসাইকেল দুঘর্টনায় তিনি মারা যান। তার মরদেহ বাড়িতে কখন আনা হ‌বে তা নি‌শ্চিত ক‌রে বলতে পারেননি প‌রিবা‌রের লোকজন।

জানা যায়, সাইফুল আজম গত কয়েক বছর থেকে আফ্রিকার মোজাম্বিকে ব‌্যবসা ক‌রে আস‌ছিল। মোটরসাই‌কেল নি‌য়ে একটা ব‌্যবসায়ীক কা‌জে বের হ‌লে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নিলে রা‌তে তার মৃত‌্যু হয়।