সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে ভালুকা পৌর সদরের হাইস্কুলের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ভালুকা মডেল থানার পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শাখাওয়াৎ হোসেন পাঠান, উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ আল মেহেদী দুলাল।
অপরদিকে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান সিকদারকে গত রবিবার গভীর রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।