বাসর রাতে ‘এমআর নাইন’ এর স্ক্রিপ্ট লিখেছেন চিত্রনাট্যকার!

কাজী আনোয়ার হোসেন এর মাসুদ রানা সিরিজের ধ্বংসপাহাড় অবলম্বনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘এমআর নাইন: ডু অর ডাই’। ৮৩ কোটি বাজেটের এ সিনেমাটি আগামী শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পাচ্ছে। দেশের সব মাল্টিপ্লেক্সে এবং দেশের বাইরে ১৫১ টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে বলে খবর।

বিগ বাজেটের এ সিনেমাটি তৈরি করতে প্রত্যেককেই অনেক কসরত করতে হয়েছে। বিশেষ নজর দিতে হয়েছে স্ক্রিপ্টে। এ কারণে ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাকে তার বিয়ের দিনে রাতে অর্থাৎ বাসর রাতেও স্ক্রিপ্ট লিখতে হয়েছে! মঙ্গলবার রাতে ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান সিনেমাটির একজন এক্সিকিউটিভ মেম্বার।

এসময় নাজিম উদ দৌলা বলেন, এই স্ক্রিপ্ট ২০ বার ড্রাফট হওয়ার পরে জাজের পক্ষ থেকে নিজে কাজী আনোয়ার হোসেনের সাথে দেখা করেছিলাম। পুরোটা শোনার সময় তিনি কোনো এক্সপ্রেশন দেননি। পরে তিনি তার সেবা প্রকাশনীর লোকদের ডেকে জানান, এর চেয়ে ভালো স্ক্রিপ্ট হতে পারত না। সুতরাং তিনি এই স্ক্রিপ্টের বিষয়ে অবগত কিনা এতে কোনো সন্দেহ নেই। তার সম্মতি নিয়ে করা। তিনি আমাদের পাশে না থাকলেও তার মেমোরি থাকবে।

‘এমআর নাইন: ডু অর ডাই’ ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা প্রমুখ। তারা ছাড়া আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে এখানে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।