ট্রিলার জগৎতের পরিচিত এক নাম ইয়ন সাং হো। যার নাম শুনলে মনে পড়ে ‘ট্রেন টু বুসান’এর শিহরণ জাগানো গল্প জনপ্রিয় এই পরিচালক ফিরছেন তার নতুন থ্রিলাস সিনেমা ‘কলোনি’ নিয়ে। যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পরিচালক ইয়ন সাং হো তার নতুন থ্রিলাস সিনেমা ‘কলোনি’র প্রথম ট্রেলার প্রকাশ করেছেন। ফোবিজ প্রযোজিত এই ছবিটি বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবে মিডনাইট স্ক্রিনিং বিভাগে নির্বাচিত হওয়ায় ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
সিনেমাটিরি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ওয়াই হা-জুন যিনি এক বিজ্ঞানীর ভূমিকায় রয়েছেন। গল্পে দেখা যায় একটি বায়োটিকনলজি কনফারেন্স চলাকালে হঠাৎ পরিবর্তনশীল ভাইরাস ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো ভবনটি লকডাউন করা হয়। এর ভেতরে আটকে পরা মানুষগুলোকে মোকাবিলা করতে হয় ভয়ঙ্কর সংক্রমণের সঙ্গে।
এই সিনেমাতে আরও অভিনয় করছেন জি-হিউন, কু কিও-হোয়ান, জি চাং-উক, শিন হিউন-বিন, কিম শিন-রক ও গো সু।
তারকা বহুল সিনেমাটি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।
পরিচালক ইয়ন সাং হো নাম আসলে প্রথমেই মনে আসে ‘ট্রেন টু বুসান’। যে সিনেমাটি শুধুই কোরিয়াতেই নয় পুরো বিশ্বে জম্বি ঘরোয়ানাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। তার সে ভয়, আবেগ আর বাস্তবতার মিশ্রণ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।
ইয়েন সাং-হোর পরিচালিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে অ্যানিমেটেড ফিল্ম ‘দ্য কিং অফ পিগস’ (২০১১), দ্য ফেক (২০১৩)। এছাড়া তার পরিচালিত লাইভ-অ্যাকশন সিক্যুয়েল পেনিনসুলা (২০২০) ব্যাপক জনপ্রিয়তা পায়।
