আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস-২৪ এর আবেদন নেওয়া শুরু করে দিয়েছে অ্যাপেল। ২০০৭ সাল থেকে আইফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা (ওচচঅ) আয়োজন করে আসছে অ্যাপেল। ইউজাররা তাদের সেরা সৃষ্টিশীল ছবি দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। কীভাবে আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে অংশ নেবেন এবং কী কী শর্ত রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
অংশগ্রহণের শর্ত ও পুরস্কার
নাম শুনেই আশা করি বুঝতে পারছেন এই ছবি তুলতে হবে আইফোন দিয়ে। অন্য কোনো স্মার্টফোন দিয়ে তোলা ছবি গ্রহণ করা হবে না। পাশাপাশি ছবি আকর্ষণীয় করে তুলতে অনেকেই ফটোশপের ব্যবহার করেন। কিন্তু এই প্রতিযোগিতায় তা করা যাবে না। তবে ছবির গুণমান বাড়াতে আইফোন অ্যাড অন লেন্স ব্যবহার করতে পারবেন। সংস্থা জানিয়েছে, এই ছবি যেকোনো কিছুর হতে পারে। যেমন জীবজন্তু, স্থাপত্য, সিটি লাইফ, সিটিস্কেপ, ল্যান্ডস্কেপ, লাইফস্টাইল, প্রকৃতি, মানুষ, শিশু, পোট্রেট সিরিজ (৩টি ছবি), স্টিল লাইফ, ট্রাভেল ইত্যাদি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতি ছবি পিছু দিতে হবে নির্দিষ্ট এন্ট্রি ফি। যা রাখা হয়েছে ৫.৫০ ডলার (১টি ছবি), ১২.৫০ ডলার (৩টি ছবি), ১৮.৫০ ডলার (৫টি ছবি) এবং সর্বোচ্চ ১৩৫.৫০ ডলার (৫০টি ছবি)। আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত নিজের নাম লেখাতে পারবেন। ইচ্ছুক মানুষ রঢ়ঢ়ধধিৎফং.পড়স ওয়েবসাইটে ভিজিট করে অংশ নিতে পারেন। ওই ওয়েবসাইটে এন্ট্রি ফি সংক্রান্ত নানা তথ্য জানতে পারবেন। প্রথম তিনে যারা থাকবেন তারা পাবেন অ্যাপেল ওয়াচ সিরিজ ৩। আর যিনি প্রথম হবেন তাকে দেওয়া হবে ১ কেজি সোনার বার। দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী পাবেন ১ কেজি প্ল্যাটিনাম বার।