সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ময়মনসিংহে কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাতিরকল মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় মিছিলটি সেখানেই শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ আবুল খায়ের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতউল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।