ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের তৃতীয় ম্যাচেই হোঁচট খেল আর্সেনাল। গতকাল এমিরেটসে আর্সেনাল ও ফুলহ্যামের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ম্যাচের প্রথম মিনিটেই পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ৭০ মিনিটে পেনাল্টি থেকে সাকা এবং দুই মিনিট পর এনকিতিয়াহ গোল করলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। তবে ৮৭ মিনিটে পালহিনহা গোল করলে সমতায় ফেরে ফুলহ্যাম।
ইপিএলে গতকাল আরেক ম্যাচে টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। আর ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ নটিংহ্যামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ এ ম্যাচ জেতে। লিগে নিজেদের আগের ম্যাচে টটেনহ্যামের কাছে হেরেছিল ম্যানইউ। লা-লিগায় জুড বেলিংহ্যামের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ (১-০) হারিয়েছে সেলতা ভিগোকে। ইংলিশ এই তরুণও আছেন দারুণ ফর্মে। মৌসুমে স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে গোল পেলেন। দলও জিতেছে টানা তিন ম্যাচেই। শীর্ষে আছে কর্লো আনচেলত্তির দল।