কিশোরগঞ্জের ভৈরবে সানটিংয়ের সময় (ইঞ্জিন ঘোরানো) ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনটি প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল রবিবার সকাল ১০টার কয়েক মিনিট আগে ভৈরব রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল ৪টার পর ইঞ্জিনটি লাইনে তুলে দেয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আবদুর রহমান বলেন, লাইনের দুই পাশে ঘন আগাছা (জঙ্গল) থাকায় দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। জরুরি ব্রেকও কাজ করেনি।