মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও অ্যালাইড হেলথ বোর্ড বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
গতকাল রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নে সরকারপ্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেস ক্লাব চত্বরসহ জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বরসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।