চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি সোনার বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী বাখর আলী এলাকা থেকে বিজিবি ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে।

গতকাল বুধবার দুপুরে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নে ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির একটি দল সকাল ৭টার দিকে সীমান্তের ২৩/৮ এস সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা ব্যাগ ফেলে কাশবনের ভেতরে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।