ফরিদপুরের বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত পলাতক আসামির নাম জাহিদ শেখ(৪০)। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ ১৩টি মামলা চলমান।
থানা সূত্রে জানা যায়, জাহিদ শেখ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগ থেকেই তিনি পলাতক ছিলেন। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩ টি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) বিকেলে গুনবাহা তালতলা এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।