এশিয়া কাপে জাতীয় টেবিল টেনিস দল থেকে জাভেদ আহমেদকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন নড়াইলের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনগণ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনির সুমনকে অপসারণের দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় দলের ৬ বারের টেবিল টেনিস চ্যাম্পিয়ন খন্দকার মাহবুব বিল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, টেবিল টেনিস খেলোয়াড় মিজান, তুষার কুমার ঘোষ প্রমূখ।। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, নড়াইলের কৃতি সন্তান জাভেদ আহমেদ র্যাংকিংয়ে ৪ নম্বরে রয়েছে। ২ নম্বরে থাকা খেলোয়াড় না খেলতে পারায় জাভেদের সে সুযোগ থাকলেও অনিয়ম করে র্যাংকিংয়ে ১৮ নম্বরে থাকা খেলোয়াড়কে এশিয়া কাপের জাতীয় টেবিল টেনিস দলে সুযোগ দেওয়া হচ্ছে। তারা এ বিষয়টি সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোত্র্তজা হস্তক্ষেপ কামনা করেন।