নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনায় ছাত্র শিবিরের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম, মোখলেসুর রহমান, আবদুল লতিফ প্রামাণিক, নাদিম ও জাকিরুল ইসলাম। গতকাল সোমবার তাদের নাটোর আদালতে পাঠানো হয়। নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন গত রবিবার রাতে ২৫ জনকে আসামি করে মামলা করেন। ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।