মাদক নিরাময় কেন্দ্রে উচ্চশব্দে গান বাজিয়ে নির্যাতন, লাঠিপেটা

নারায়ণগঞ্জের মাদক নিরাময় কেন্দ্রগুলো টর্চাল সেলে পরিণত হয়েছে। মাদক নিরাময়ের নামে এসব প্রতিষ্ঠানে চালানো হচ্ছে ধারাবাহিক নির্যাতন।

সম্প্রতি এমনি একটি মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে হাত পা বেধে নির্যাতনের ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধর ও নির্যাতনের ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই

ভিডিওতে দেখা যায়, মাদক নিরাময় কেন্দ্রের একটি কক্ষে উচ্চ শব্দে বাজছে ইংরেজি ব্যান্ডের গান। সাথে এক যুবককে হাত পা বেঁধে বেধড়ক লাঠিপেটা চলছে। অসহায় ওই যুবক বারবার ক্ষমা চাইলেও নির্যাতনকারীদের দয়া হয়নি। কয়েকজন মিলে হাত-পা চেপে ধরে ওই যুবককে পেটাচ্ছে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার ‘চাঁদের আলো’ নামে একটি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে।

এদিকে ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, যুবককে নির্যাতনের নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্তারুজ্জামান পাটোয়ারী।

আক্তারুজ্জামান পাটোয়ারী গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকে কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। তারাই হয়তো আমার ছবি লাগিয়ে ভিডিওটি এডিটিং করে ছেড়ে দিয়েছে।

স্থানীয়রা জানান, আক্তারুজ্জামান এক সময় নিয়মিত মাদকসেবন করতেন। তিনি নিজেও মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়ে এখন সুস্থ জীবনযাপন করছেন। সুস্থ হয়ে ফিরে অন্যদের সুস্থ করার উদ্দেশ্যে তিনি নিজ এলাকায় ‘চাঁদের আলো’ নামে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি চালু করেছেন।

এ বিষয়ে কিছুই ফতুল্লা মডেল থানার ওসি শেখ নূরে আযম জানান, অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিডিওটি এখনও দেখিনি।