৩৫ বছরের সিব্র্যান্ডকে নিয়ে ডাচদের চমক

১২ বছর পর আবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া নেদারল্যান্ডস তাদের ১৫ সদস্যের দলে ৩৫ বছরের স্পিনার অলরাউন্ডার সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে চমকে দিয়েছে। আগামী সপ্তাহে ৩৫ পূর্ণ করতে চলা এঙ্গেলব্রেখটের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম নজর কেড়েছিলেন তিনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু কখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, টেজা নিডামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।