গলায় কলা আটকে প্রাণ গেল শিশুর

নীলফামারীর ডোমার উপজেলায় গলায় কলা আটকে তন্ময় রায় নামে দুই বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিণচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তন্ময় রায় ওই গ্রামের অলোকান্ত রায়ের একমাত্র ছেলে।

ইউপি সদস্য বনোমালী রায় শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তন্ময় খাবারের বায়না ধরলে তার মা পাকা কলা তার হাতে দেয়। তন্ময় বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিল আর কলা খাচ্ছিল। হঠাৎ কলা গলায় আটকে গেলে শিশুটি বাড়ির উঠানে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান রাসেল রানা শিশু তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের সদস্যদের সচেতনতার অভাবে এমনটি ঘটেছে।