কিম জং উনের সুস্বাস্থ্য কামনায় পুতিন

উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির শাসক কিম জং উনের সুস্বাস্থ্য কামনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও তিনি উত্তর কোরিয়ার সকল নাগরিকের শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছেন। খবর তাসের।

এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন হচ্ছে। আমি আত্মবিশ্বাসী যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা সব দিকেই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলব। এটি সম্পূর্ণরূপে আমাদের জনগণের স্বার্থ পূরণ করে।

পুতিন আরও বলেন, সোভিয়েত ইউনিয়নই প্রথম উত্তর কোরিয়াকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ গঠনমূলক সহযোগিতার উল্লেখযোগ্য অভিজ্ঞতা সঞ্চিত করেছে।

আরও পড়ুন: মদ নিয়ে লিখে আনন্দবাজারের সাংবাদিক জেলে