রাস্তার পাশের শিঙাড়ার দোকানে মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার তুরাগ নদে ঘুরতে গেলে রাস্তার পাশের একজন বিক্রেতা তাকে শিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন।

তিনি বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান।

সেখানে বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে দেখেন ইমানুয়েল। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মাখোঁ।