ডিইউপিএসের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সম্প্রতি ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)। এ উপলক্ষে গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড্ডয়ন ও কেক কাটার আয়োজন করা হয়।

এরপর টিএসসি অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি ও দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক ও গবেষক সাহাদাত পারভেজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিইউপিএসের প্রতিষ্ঠাতা সভাপতি মাশুকুল ইসলাম, সাবেক সভাপতি শুভাশিস রঞ্জন সরকার, মহসীন কবির হিমালয় ও রজত পাল। তামজিদ আহমেদ নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউপিএসের সভাপতি আসিফ হাসান।

ডিইউপিএসের কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভায় অংশ নেন।