নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার নগর ভবন অডিটরিয়ামে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে  ঘোষিত বাজেটে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা উদ্বৃত্ত থাকবে।