পাবনায় ১০ দিনব্যাপী নৌকাবাইচ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রুচির নিবেদনে প্রতিবারের মতো এবারও পাবনার আটঘরিয়া উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং উদ্বোধক ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ।

১৯৯৬ সাল থেকে প্রতি বর্ষায় গোড়রী গ্রামে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় এ বছর অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২০টি বাইচ দল। বিজ্ঞপ্তি