ভারত থেকে চোরাইপথে আসা ২৯৭ স্মার্টফোন জব্দ

ভারত থেকে চোরাইপথে আসা ২৯৭টি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। আজ বুধবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে স্মার্টফোনগুলো উদ্ধার করা হয়।

এ সময় ওই প্রাইভেটকারসহ ইউসুফ আলী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। আটক ইউসুফ আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি গ্রামের বাসিন্দা।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের এই মোবাইল গুলো চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।