বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ছিলেন না বদলী খেলোয়াড়ের তালিকাতেও। তবুও লাপাজের এস্তাদিও হার্নান্দো সাইলসের ডাগআউটে ছিলেন তিনি। সতীর্থদের উৎসাহিত করছেন মাঠের সাইডলাইনে বসে।
কিন্তু কোনো খেলোয়াড় তালিকাতে না থেকেও কিভাবে ডাগআউটে ছিলেন মেসি! আর্জেন্টিনার অনলাইন ক্রীড়া পোর্টাল 'টিএনটি স্পোর্টস' জানিয়েছে, মাঠে থাকতে মেসি একটি ফরম পূরণ করেন, যেখানে নিজেকে আর্জেন্টিনার কোচিং স্টাফের একজন হিসেবে দেখান নিজেকে।
ফর্মটি অনুমোদিত হয়েছিল এবং মেসি, তার নতুন ভূমিকায়, সতীর্থ এবং কোচদের সাথে ডাগআউট থেকে খেলাটি দেখেছিলেন। এনজো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো এবং নিকোলাস গনজালেজের সবাই গোল দেখেছেন মেসি।
আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে জয়সূচক গোল করার পর নিজেকে মাঠ থেকে তুলে নেন মেসি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, 'আমি একটু ক্লান্ত ছিলাম, তাই আমি বাইরে গিয়েছিলাম।' তারওপর লাপাজের অতি উচ্চতায় স্বাচ্ছন্দ্যবোধ করেননি বলে বলিভিয়ার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন মেসি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠ থেকেই সরাসরি এয়ারপোর্টে চলে যান এবং ফিরে যান ফ্লোরিডায়। শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি এখন খেলেন কিনা সেটাই দেখার।