গাজীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুরের পুবাইলে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজজামান এ তথ্য নিশ্চিত করেন। যদিও তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি কাভার্ড ভ্যান কালীঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো রিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান, ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত অপর ৪ জনকে হাসপাতালে আনার পথে আরো একজন মারা যান। বাকি ৩ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।