দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের প্রতিনিধিদলটি এলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশ অংশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পতিরাম-১৫১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত। এতে উভয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।