স্মারকলিপি মানববন্ধন

বগুড়ায় এমপির বিরুদ্ধে প্রকল্প বিক্রির অভিযোগ

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের আলোচিত-সমালোচিত এমপি রেজাউল করিম গোলবাগী ওরফে রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে টাকার বিনিময়ে কাবিখা-কাবিটা, টিআর, এডিবির প্রকল্প বিক্রিসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলা সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত এমপি বাবলুর সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও সরকারি বরাদ্দে তার স্বজনপ্রীতি নিয়ে ভুয়া প্রকল্প বাতিল চাই।

মানববন্ধন মাঝিরা ইউপি সদস্য মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বাচ্চু, আইয়ুব আলী, উপজেলা যুবলীগ নেতা গোলাম সাচ্চু খান, আজিজুর রহমান, শাহীন আলম, হাবিবুর রহমান, বাবুসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরাসহ শতাধিক সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।