স্বামী-স্ত্রীর বিবাদ মেটাতে গিয়ে ধর্ষণ করলেন ইউপি সদস্য

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হরিণচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর বিবাদ মিটাতে গিয়ে ওই ইউপি সদস্য বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সুযোগ বুঝে জোড়পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ওই ঘটনায় ধর্ষিতা গৃহবধূ পরের দিন বৃহস্পতিবার সকালে ডোমার থানায় গিয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য তরিকুলকে পুলিশ গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে ডোমার থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।