নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম নামে সাবেক এক ইউপি সদস্যকে আলাদাভাবে যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ দ-াদেশ দেন। দ-িত সাইফুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৮ অক্টোবর তৎকালীন ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বামী পরিত্যক্ত এক নারীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে নিয়ে সাইফুল ওই নারীকে ধর্ষণ করে চাকরি খোঁজার নাম করে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ২০ অক্টোবর বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেন।