খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহ্তাশিম হায়দার চৌধুরী।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মেজর মো. ইমরুল মনি, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৪৮ জন ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের ১৯ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।