খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসন্তান নিহত

ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ ও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তখন তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে তারা সবাই চাপা পড়ে। পরে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ছাগলনাইয়া সরকারি হাসপাতালে রয়েছে। সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।