নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সৌঁতিজালে জড়ানো লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের সøুইসগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম কাওছার আহমেদ (১৪)। সে রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, উপজেলার রাণীনগর ব্রিজের সøুইসগেটে একটি সৌঁতিজাল পরিচালনা করছিলেন আইয়ুব আলী, হায়দার আলী, মনসুর রহমানসহ বেশ কয়েকজন। নদীতে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে যায় কাওছার আহমেদ। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এছাড়া, বছর দশেক আগে বাবার পাতা সৌঁতিজালে জড়িয়ে মারা যান ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সেলিম।
স্থানীয়রা বলেন, জালে জড়িয়ে মানুষ মরছে, তবুও অবৈধ জাল বন্ধ হচ্ছে না।