রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে স্বর্ণ চুরির মামলা তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবার এই মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল বৃহস্পতিবার পুলিশের এই তদন্ত সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোড এর তদন্তভার নির্দেশক্রমে পিবিআইয়ে ন্যস্ত করা হলো। মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো।
জানা গেছে, ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন।
থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।