৬ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহে ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল। গতকাল রবিবার সকালে চরপাড়া এলাকায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শফিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় কোনো ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় মাসুম ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বৈধ অনুমতিসহ সরকারি নিয়মনীতি প্রতিপালন না করায় ওই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করা হয়।