ব্যাটারিচালিত যানচালকদের লাইসেন্স দাবি

বিআরটিএ কর্র্তৃক ব্যাটারিচালিত যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা ও লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধে নির্বাহী আদেশ জারি করাসহ দশ দফা দাবি জানিয়েছে রিকশা-ভ্যান- ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দশ দফা দাবি আদায়ে শ্রমিকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার কথা থাকলেও নগরীর কদমফুল ফোয়ারার সামনে পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

গণমিছিল ও স্মারকলিপি পেশপূর্ব সমাবেশে অংশ নিয়ে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার লুটপাটকারী সিন্ডিকেট ও মজুদদারদের স্বার্থে বাজার নৈরাজ্য সৃষ্টি করেছে।