ইতালির মাফিয়া বস মেসিনা দেনারো মারা গেছেন

ইতালির দুর্ধর্ষ ‘মাফিয়া বস’ মাত্তেও মেসিনা দেনারো ৬১ বছর বয়সে মারা গেছেন। আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) মধ্য ইতালির একটি হাসপাতালে এই শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু হয় বলে জানিয়েছে ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ।

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর গত জানুয়ারিতে মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রারের প্রধান দেনারোকে সিসিলি থেকে গ্রেপ্তার করা হয়। গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন।

১৯৯৩ সাল থেকে ফেরারি এই সন্ত্রাসীকে গত ১৬ জানুয়ারি পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে ছদ্ম পরিচয়ে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন দেনারো।

অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি দেনারো একবার গর্ব করে বলেছিলেন- তার হাতে নিহতদের দিয়ে একটা কবরস্থান ভরে ফেলা যাবে।