ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে। গত রবিবার শিক্ষা পদক কমিটির সভাপতি ফেনীর জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
জানা যায়, প্রতি বছর উপজেলা ও জেলা পর্যায় থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন ও বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য শিক্ষা পদক প্রদান করা হয়। চলতি বছর ফেনী জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটি জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করে। যাতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।