মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ির কাঁঠালগাছ থেকে নাইম হোসেন সাইম (৩২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইম গাজীপুরের কাপাসিয়ার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে। গত রবিবার রাতে তিনি শ্বশুর মজিবর শিকদারের বাড়ি বেড়াতে যান। পরে গতকাল সোমবার সকালে ওই বাড়ির কাঁঠালগাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মজিবর শিকদারের ছোট মেয়ে নিহত নাইমের দ্বিতীয় স্ত্রী।
অপরদিকে, নাটোর শহরের কান্দিভিটা এলাকার একটি আমবাগানে পরিত্যক্ত ঘর থেকে গতকাল দুপুরে অজ্ঞাত (২০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।