কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

বরগুনার তালতলীতে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক এ তদন্ত শুরু করেন। এর আগে উপজেলার ৪১ জন শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, মনিরুল ইসলাম চলতি বছর ২৬ জানুয়ারি সহকারী শিক্ষা কর্মকর্তা থেকে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পান। দায়িত্ব পেয়েই তিনি নানা অনিয়মে জড়ান।

অভিযুক্ত মনিরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘আমি তদন্তকারী কর্মকর্তার কাছে বক্তব্য দেব। আপনাদের সঙ্গে কী বলব।’