এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে হিট ৫ এ অংশ নিয়েছিলেন ইমরানুর রহমান। নিজের হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তিনি। তাতে সেমিতে উঠে গেছেন এই বাংলাদেশি অ্যাথলেট।

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ৩৩ প্রতিযোগী। তাদের মধ্যে ১৭তম হয়েছেন ইমরানুর। ইমরানের চোখ এখন ফাইনালে, ‘আমি ফাইনালে খেলতে চাই। আরও ভালো টাইমিং করতে হবে’, দৌড় শেষে হাপিয়ে ইমরান এমনটাই বলছিলেন মিক্সড জোনে।