সৌদিতে প্রতিবন্ধীদের নির্ধারিত স্থানে পার্কিং, ১৭৯০ গাড়ি জব্দ

সৌদি আরবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থানে বেআইনিভাবে পার্কিং করায় ১৭৯০টি গাড়ি জব্দ করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

দেশটির ট্রাফিক বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, উদ্যোগটি পার্কিং প্রবিধান প্রয়োগ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থানগুলো যাতে যথাযথ ব্যবহৃত হয় তা নিশ্চিত করার জন্যই নেওয়া। এই লক্ষ্যে ট্রাফিক বিভাগ দেশটির বিভিন্ন অঞ্চলে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত এবং জব্দ করেছে।

ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থানে বেআইনিভাবে পার্কিং করায় অভিযুক্তদের ৫০০ থেকে ৯০০ রিয়াল জরিমানা করা হয়েছে।