পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামিউল ইসলাম সয়ন (২৬) হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে আটোয়ারী প্রেস ক্লাবের সামনে আটোয়ারী-রুহিয়া আঞ্চলিক সড়কের দুপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।