রসায়নে নোবেল পুরস্কার জেতায় বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক মুঙ্গি জি বাভেন্দি। আজ বুধবার (০৪ অক্টোবর) নোবেল পুরষ্কারে ভূষিত হওয়ার তিনি এ প্রতিক্রিয়া জানান।
মুঙ্গি জি বাভেন্দি বলেন, আমি খুব বিস্মিত ও হতবাক হয়েছি। একইসঙ্গে সম্মানিত বোধ করেছি।
এর আগে বাংলাদেশ সময় বিকেলে রসায়নে চলতি বছরের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি। এবার যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই আকিমভ।
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিক্যালের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখায় তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।
আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী