ময়মনসিংহের নান্দাইলে গলায় ফাঁস নিয়ে বাদল বন্দ্র আচার্য (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেলে উপজেলার উদং গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাদল একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল স্থানীয় জামতলা বাজারে ফার্মেসির ব্যবসা করতেন। পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। বুধবার দুপুরে বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে ঘরের বারান্দার রুমে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন গিয়ে বাদলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন জানান, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।