২০২৩ ওয়ানডে বিশ্বকাপ

প্রথম ফিফটি রুটের ব্যাটে

ভারত বিশ্বকাপের প্রথম ফিফটি এলো জো রুটের ব্যাট থেকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনে নামা রুট ফিফটি পূরণ করেন ৫৭ বলে। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ৩৭তম ফিফটি।

আর বিশ্বকাপ আসরে রুটের চতুর্থ ফিফটি। ইনিংসের ৩০তম ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে ফিফটি পূরণ করেন। রুট ফিফটি করার পথে ২টি চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

টস হেরে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে পরে রান তাড়া তুলনামূলক সহজ।