ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়াসহ নানা আয়োজনে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, সমাজসেবক এ. কে. এম রফিকুল ইসলাম খায়ের মিয়া সাহেবের ১০১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটির খায়ের মিয়া সাহেবের বাড়িতে (পীর বাড়ি) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে জেলার পীরগাঁওয়ের ৩২ জন এবং কৃষ্ণনগরের ১৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক আন্দোলনের পুরোধা এবং বিশিষ্ট সমাজসেবী দারু মিয়াকে মরণোত্তর সম্মাননা এবং হাজি  গোলাম হোসেনকে (আবু মেম্বার) দেওয়া হয় আজীবন সম্মাননা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. কে. এম রফিকুল ইসলাম খায়ের মিয়া সাহেবের সন্তান মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি মার্শাল হুসাইন এবং সংগঠনটির কানাডার সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি