কলাপাড়ায় মানববন্ধন

প্রধানমন্ত্রী ঘোষিত পুনর্বাসন চান অধিগ্রহণে গৃহহীনরা

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রা বন্দর নির্মাণ অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সরকার তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণের জন্য কলাপাড়ায় ভূমি অধিগ্রহণ করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ক্ষতিগ্রস্ত হিসেবে তারা কোনো ঘর বরাদ্দ পায়নি।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।