নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, গত শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।