জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীকে অর্থিক সহায়তা প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
আজ সোমবার বিকাল ৫টায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহায়তার চেক তুলে দেন পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামের মা লিপি আক্তারের হাতে।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল সভাপতিত্ব এবং সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান।