মানিকগঞ্জের সিংগাইরে মাদক মামলায় মো. মুন্নাফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মুন্নাফ হোসেন সিংগাইরের বাইমাইল এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জয়শ্রী সমাদ্দার। দণ্ডপ্রাপ্ত মুন্নাফ হোসেন সিংগাইরের বাইমাইল এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সালাম জানান, মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক ও আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ন কবীর সেন্টু উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।