ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সহিংসতায় থাইল্যান্ডের ১৮ জন নাগরিক নিহত হয়েছে। এর আগে দেশটি ১২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ন্যাশন থাইল্যান্ড।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাক্কাাপং সংমানি বলেছেন, থাই সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারো থাই নাগরিককে সরিয়ে নিতে কাজ করছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে। এর মধ্যে প্রায় তিন হাজার শ্রমিক দেশে ফিরে আসার জন্য আবেদন করেছেন বলে উল্লেখ করেছেন থাই উপ-পররাষ্ট্রমন্ত্রী।
অপরদিকে ১১ জন থাই নাগরিক এখনও হামাসের হাতে জিম্মি। এছাড়া ইসরায়েলে বসবাসকারী প্রায় ৫ হাজার থাই নাগরিক বিপদজ্জনক এলাকায় রয়েছেন বলে জানা গেছে।